বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০১০
হযরত ঈসা (আঃ) এর বিবাহ ও ইন্তেকাল
হযরত ঈসা (আঃ) আসমান হতে অবতরণ করার পর সর্বমোট ৪৫ বছর দুনিয়ায় অবস্থান করবেন। তিনি এ সময় বিবাহ করে যথারীতি সংসার জীবন যাপন করবেন এবং তাঁর কয়েকটি পুত্র কন্যাও জন্মগ্রহণ করবে। কথিত আছে, হযরত ঈসা (আ) দ্বিতীয়বার দুনিয়ায় অবতরণপূর্বক প্রথম দিকে দাজ্জালের উপদ্রব নিবারণ করে শান্তি স্থাপন করবেন। এরপর ইমাম মাহদী (আঃ) এর হাতে খেলাফতের সকল দায়িত্ব অর্পণ করে তিনি শুধু ধর্ম প্রচারে আত্মনিয়োগ করবেন। অতঃপর হযরত ইমাম মাহদীর ইন্তেকালের পর আবার খেলাফতের দায়িত্ব স্বহস্তে গ্রহণ করবেন। ইয়াজুজ মাজুজের অত্যাচার হতে নিস্কৃতি লাভ করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরই তিনি বিবাহ করে সংসারী হবেন। এভাবে ৪৫ বছর অতিবাহিত হওয়ার পর তিনি ইন্তেকাল করবেন। এ সম্পর্কে হুজুর (সাঃ) এর ভবিষ্যত বাণী নিম্নরূপঃ- হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসুল (সাঃ) এরশাদ করেছেন, হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) যমীনে অবতরণ করবেন। এরপর তিনি বিবাহ করবেন, তাঁর সন্তানাদিও জন্মলাভ করব এবং তিনি ৪৫ বছর দুনিয়ায় অবস্থান করবেন। তাকে আমার সঙ্গে আমার কবরের সাথে দাফন করা হবে। কেয়ামতের দিন আমি ও ঈসা ইবনে মারইয়াম (আঃ) একই কবরস্থান হতে আবু বকর ও ওমরের মধ্যখান হতে উত্থিত হব। - (মেশকাত শরীফ)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ঈসা আঃ এবং ঈমাম মাহদী সম্বন্ধে আরো তথ্য জানতে চাই। এমন কিছু সংরক্ষিত আছে কী আপনার কাছে?
উত্তরমুছুন